বিষয়বস্তুতে চলুন

পিস টিভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিস টিভি
Peace TV English Logo 2015
উদ্বোধনজানুয়ারী ২০০৬
মালিকানাডা. জাকির নায়েক (প্রতিষ্ঠাতা এবং সিইও),
লর্ডস প্রোডাকশন লিমিটেড,
একটি সাবসিডারি ইউনিভার্সাল ব্রডকাষ্টিং কর্পোরেশন লিমিটেড
চিত্রের বিন্যাস৫৭৬আই (এসডিটিভি)
স্লোগানদ্যা সলুশন অব হিউমান্যাটি
দেশ ভারত
প্রচারের স্থানএশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
পিস টিভি উর্দু, পিস টিভি বাংলা
ওয়েবসাইটwww.peacetv.tv
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
স্কাই (ইউকে)৮২০

পিস টিভি (ইংরেজি: Peace TV); একটি অলাভজনক প্রাতিষ্ঠানভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল যেটি দুবাই সংযুক্ত আরব আমিরাত থেকে বিশ্বব্যাপি (২৪/৭) পরিবেশন করা হয়। পিস টিভির অনুষ্ঠানমালা সম্পূর্ণ বিনামূল্য ইংরেজি ভাষায় প্রচারিত হয়ে থাকে। পিস টিভির প্রতিষ্ঠাতা এবং সভাপতি হলেন ভারতীয় ইসলামিক ধর্মপ্রচারক ডা. জাকির নায়েক। তিনি একজন ইসলামিক প্রচারক হিসেবে মুম্বাই ভারত থেকে দ্বীনি ভূমিকা রাখছেন। পিস টিভির আরও দুই সহোদর চ্যানেল হল পিস টিভি উর্দু এবং পিস টিভি বাংলা। ২০০৬ সালের ২১ জানুয়ারি থেকে যাত্রা শুরু করে পিস টিভি চ্যানেলটি বিশ্বের ২০০টি দেশেরও বেশি দেশে সম্প্রচারিত হয়ে আসছে।[] এছাড়াও চ্যানেলটি বিশ্বব্যাপি অন্তর্ভুক্ত করা হয়, যেমন: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকা[][]

২০০৯ সালে সহোদর চ্যানেল পিস টিভি উর্দু চালু করা হয় যেটি মূলত উৎসর্গ করা হয় বিশেষ করে বিশ্বের উর্দু ভাষায় কথা বলা দর্শকদের জন্য এবং ২২শে এপ্রিল ২০১১ সালে পিস টিভি বাংলা চ্যানেলটির জন্ম হয়।[] যেটি চালু করা বিশ্বব্যাপী বিশেষ করে বাংলাভাষী দর্শকদের জন্য। পিস টিভি নেটওয়ার্ক সরাসরি অনুষ্ঠান পরিচালনা করে থাকে।[] বক্তৃতার অনুষ্ঠানমালাসমূহ বয়স্ক এবং যুবকদের জন্য এবং শিক্ষামুলক অনুষ্ঠানমালা শিশুদের জন্য প্রচারিত হয়। এটির সভাপতি জাকির নায়েক প্রায়ই বলে থাকেন পিস টিভি একটি শিক্ষামূলক চ্যানেল

ইতিহাস

[সম্পাদনা]

পিস টিভি ২০০৬ সালের অক্টোবের উদ্বোধন করা হয় আরব স্যাটেলাইট কমিউনিকেশন অর্গানাইজেশন (আরবস্যাট) স্যাটেলাইট বিএডিআর-৩। সেপ্টেম্বরে ২০১২ তারিখে পিস টিভি সহজলভ্যভাবে পাওয়া যায়; স্যাটেলাইট গ্যালাক্ষী ১৯, ২৪/৭, ইংরেজি, উর্দু এবং বাংলা ভাষায়। সেপ্টেম্বর ২০০৭ পিস টিভি পাওয়া যায় যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্য তে বিস্তাইবি ফরমেটে। এটি আরও পাওয়া যায় অভার দ্যা এয়ার (ওটিএ) নিউইয়র্ক, লস এঞ্জেলস, শিকাগো, ফিলেডেদফিয়া, হস্টন, দালাস, মিয়ামি, আটলান্টা এবং সিটেল। এছাড়াও বিনামূল্য সরাসরি স্টেশন স্যাটেলাইট টেলিভিশনটি কম্পিউটারে এপ্লিকেশনে দেখা যায়।[] ২০০৯ সালে চ্যানেলটি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন থেকে £১.২৫ মিলিয়ন গ্রহণ করে; যেটি আন্তর্জাতিক অনুমোদিত দানভিত্তিক একটি প্রতিষ্ঠান, যার মালিক হলেন